গৌরবোজ্জ্বল ইতিহাসে কালিমা লেপন করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়িতে ছাত্রলীগের শোভাযাত্রা  l প্রথম আলো
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়িতে ছাত্রলীগের শোভাযাত্রা l প্রথম আলো

চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে ৪ জানুয়ারি নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায় বক্তারা বলেন, দেশের সংগ্রামের ইতিহাসে ছাত্রলীগের অবদান প্রশংসনীয়। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসে কালিমা লেপন করা যাবে না। ছাত্রলীগে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে। তাঁরা বিভিন্ন পদপদবি নিয়ে বসে আছেন। তাঁদের চিহ্নিত করে তীক্ষ্ণ নজরে রাখতে হবে।
কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা মগনামা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম।
বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য জি এম আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খাইরুল এনাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুহাম্মদ হাসেম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. ফোরকান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ উদ্দিন প্রমুখ। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি পৌরসভা ও ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নেতা-কর্মীরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ফটিকছড়ি কলেজ গেট থেকে শুরু হয়ে বিবিরহাট বাজার প্রদক্ষিণ শেষে বাসস্টেশনের মুক্তিযোদ্ধা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

চকরিয়ার মগনামায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ছাত্রলীগের নেতা–কর্মীরা
চকরিয়ার মগনামায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ছাত্রলীগের নেতা–কর্মীরা

সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র ইসমাইল হোসেন। পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ এস এম আবু সোয়াইবের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য দেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শাহনেওয়াজ, পৌর আওয়ামী লীগের নেতা আবুল কাশেম, জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আলী ছিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাহেদুল আলম, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাঈনুল করিম, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি এ কে আজাদ, পৌর যুবলীগের সভাপতি গোলাপ মওলা প্রমুখ।
কক্সবাজারের মহেশখালী পৌর ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পরোয়ার হাবিব মোস্তফা। সভায় সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের আহ্বায়ক মিফতাহুল করিম সিকদার।
বক্তব্য দেন জেলা ছাত্রলীগের নেতা পারভেজ আহমেদ, মহেশখালী কলেজ ছাত্রলীগের সভাপতি আবু আরফ বিন নাছির, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল, নয়ন কান্তি দে প্রমুখ।
টেকনাফ ডিগ্রি কলেজে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ জয়নাল আবেদীন, প্রভাষক মাঈন উদ্দীন, ভবতোষ বিশ্বাস, পারিয়েল জামিহা, সন্তোষ কুমার শীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আহমদ সালাউদ্দীন প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ বন্দর শাখার সমাবেশ পোর্ট কলোনিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দেবাশীষ পাল। সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের কার্যকরী সদস্য সাজীবুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক নায়বুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, ছাত্রলীগের মূলনীতি যারা মেনে চলেছে, তারাই জীবনে সফল হয়েছে। কারণ যোগ্য নেতা হতে হলে আগে ভালো কর্মী হওয়া প্রয়োজন।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ রিদুয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মীর কাসিম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি। সভা সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. আবছার। সভা শেষে কেক কাটা হয়।