গৈড়লার টেকে স্মৃতিফলক উন্মোচন
যুদ্ধাপরাধীদের বিচার, ৭২-এর সংবিধানের পূর্ণ বাস্তবায়ন এবং জঙ্গিবাদ ও মৌলবাদ সমূলে উচ্ছেদ না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধাদের একাত্তরের মতো সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন পটিয়া থেকে নির্বাচিত সাংসদ সামশুল হক চৌধুরী। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর দোসরদের বিরুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের সমুখযুদ্ধের স্থানে স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। যুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক তাজুর মুল্লুকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক চাকসুর সহসভাপতি (ভিপি) শামসুজ্জামান হীরা, সাংবাদিক বালাগাত উল্লাহ ও ডেপুটি কমান্ডার উদয়ন নাগ। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ, পুলক কুমার দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।