গোপাল ভাঁড়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়াতে বেরিয়ে রাজা কৃষ্ণ চন্দ্র একবার গোপালের হাত চেপে ধরে আস্তে আস্তে মোচড়াতে লাগলেন। গোপাল: আমার হাত নির্দোষ, ওকে রেহাই দিন।রাজা: জোর করে ছাড়িয়ে নাও।গোপাল: সেটা বেয়াদবি হবে।রাজা: উহু, তাহলে হাত ছাড়ব না।গোপাল তখন যে রোগের যে দাওয়াই বলে রাম নাম জপতে থাকলেন। রাজা: এতে কি আর কাজ হবে? দাওয়াই কোথায়?গোপাল: রাম নাম জপাই তো মোক্ষম দাওয়াই।রাজা: মানে?গোপাল: পিতামহ, প্রপিতামহের আমল থেকে শুনে আসছি, রাম নাম জপলে ভূত ছাড়ে।রাজা গোপালের হাত ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে।