বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে গবেষক হিসেবেই মূলত খ্যাতিমান তিনি। তবে এর বাইরেও আছে লন্ডনে বসবাসরত এই লেখক-গবেষকের বহু গুরুত্বপূর্ণ রচনা। সম্প্রতি প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে তাঁর বই মুক্তিযুদ্ধ ও তারপর। গত মঙ্গলবার ছিল বইটির প্রকাশনা অনুষ্ঠান। এবারের সময়ের তারকাআমার লেখা প্রথম পাণ্ডুলিপি—: প্রথম পাণ্ডুলিপি প্রকাশিত হয়নি। কলেজের হস্টেলে থাকার সময় একটা রোজনামচা লিখেছিলাম গল্পের মতো করে। বন্ধুবান্ধবদের নিয়ে মজা করে লেখার চেষ্টা ছিল। ১৯৫৬-৫৭ সালের ঘটনা। বহুদিন পর দেশে এলে ভাবি—: বহুদিন পর নয়, আমি মোটামুটি বছরে দু-তিনবার দেশে আসি। দেশে আসার কথা ভাবলে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে—এই ভাবনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাংবাদিক, গবেষক, লেখক। যে পরিচয়ে পরিচিত হতে চাই—: লেখক ও গবেষক পরিচয়ে পরিচিত হতে চাই। যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি: জিটিএন স্প্রে (হূদযন্ত্রণা থেকে রেহাই দেয়), ঘরের চাবি, আর চিন্তা সব সময় সঙ্গে রাখি। যখন হাঁটি তখনো লেখার কোনো না কোনো বিষয় নিয়ে ভাবি। এই মুহূর্তে যে বই পড়ছি—: এই মুহূর্তে কোনো বই পড়ছি না। কাল আবার লন্ডন রওনা হব। মহা ছুটোছুটির মধ্যে আছি। যে কারণে লিখি—: মনের আনন্দে লিখি। বাঁচার জন্য লিখি। বেঁচে থাকাটা যেন বোধ করতে পারি, সে জন্য লিখি। আমি নিজে যেটা জানি সেটা অন্যদের জানানোর ইচ্ছে থেকে লিখি।যে বিষয়ে গবেষণা করে গভীর তৃপ্তি পেয়েছি—: মাইকেল মধুসূদন দত্তের জীবন নিয়ে গবেষণা। আঠার শতকের গদ্য। এবং মানববিদ্যা। তিনটি বিষয়ই আমার খুব প্রিয়। গবেষণা আর সাংবাদিকতার মধ্যে দুটি তফাত্—: অনুসন্ধানী সাংবাদিকতার সঙ্গে গবেষণার কিছুটা মিল আছে। সাংবাদিকতার চেয়ে গবেষণা অনেক গভীর একটি বিষয়। ‘মুক্তিযুদ্ধ ও তারপর’ নিয়ে একটি স্মরণীয় অভিজ্ঞতা—: এত কম সময়ের মধ্যে এত যত্নের সঙ্গে প্রথমা প্রকাশন বইটি ছেপেছে, এটা সত্যিই একটি স্মরণীয় ঘটনা। বইয়ের কাজে ড. কামাল হোসেন ও মুজাহিদুল ইসলাম—এই দুজনের সঙ্গে আলাপটাও খুব মনে রাখার মতো। অনেক কিছু অজানা থেকে যেত এ দুজনের সঙ্গে কথা না বললে। আমার প্রিয় লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর, যাঁর কথা প্রায় সবাই বলেন। তাঁর বেশ কিছুটা পর আরও অনেকে। বাংলাদেশের যে দিকটি সবার আগে বদলে দিতে চাই—: যদি সম্ভব হতো, তাহলে আমি বাংলাদেশের মানুষকে আরও উদার আর সহনশীল বানানোর চেষ্টা করতাম। সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ তৈরির চেষ্টা করতাম। সামনে যে বিষয়গুলো নিয়ে লিখব ভাবছি— : কাজী নজরুল ইসলামের একটি নির্লিপ্ত জীবনী লেখার ইচ্ছে আছে। যেখানে কোনো কিংবদন্তি থাকবে না। সত্যিকার নজরুলকে আমরা সেখানে পাব। যে দুটি কাজ করে যেতে চাই—: যদি সুযোগ হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জীবনী লিখতাম। আর এসব গবেষণা শেষ হলে সত্যি সত্যি একটা উপন্যাস লিখতাম। জানি না কত বছর বাঁচব।নিজেকে নিজে যে প্রশ্নটি করতে চাই—জীবনে আমি কী করলাম?: কিছুই করতে পারলাম না।সাক্ষাত্কারইকবালহোসাইন চৌধুরী