গোল্ডেন বেঙ্গল হজ কাফেলার চাকতাই কার্যালয় উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গোল্ডেন বেঙ্গল হজ কাফেলার চাকতাই কার্যালয় উদ্বোধন উপলক্ষে ৫ ডিসেম্বর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজী মুহাম্মদ মুইনুদ্দীন আশরাফী। সঞ্চালনা করেন মোহাম্মদ মোরশেদ হাসান আশরাফী। মাহফিলে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন বেঙ্গল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ।
বিশেষ অতিথি ছিলেন চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম হারুনুর রশিদ সওদাগর, গোল্ডেন বেঙ্গল হজ কাফেলা চাকতাই অফিসের পরিচালক মাওলানা শফিউল হক আশরাফী, গাউছিয়া কমিটি চাকতাই শাখার সভাপতি আনিছুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।