গোল্ডেন বেঙ্গল হজ কাফেলার উদ্যোগে ৩০ আগস্ট শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে হজ প্রশিক্ষণ ও কর্মশালা সম্পন্ন হয়। কাফেলার চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন কাফেলার উপদেষ্টা ও শিক্ষানুরাগী আবু মোহাম্মদ, সাংবাদিক ওমর কায়সার এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন।
সভায় বক্তারা বলেন, শুধু ব্যবসার জন্য নয়, হািজদের সেবার মানসিকতা নিয়ে হজ কাফেলা পরিচালনা করা উচিত। তাঁরা এবার ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেট থেকে হজের ফ্লাইট চালুর সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানান। দ্বিতীয় পর্বে হািজদের প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ছোবহানীয়া আলীয়া মাদ্রাসার মাঈনুদ্দিন আশরাফী, চাক্তাই ছোবহান সওদাগর জামে মসজিদের খতিব শফিউল হক আশরাফী, রেফায়ী কমপ্লেক্স এতিমখানার পরিচালক নুরুল আবছার আলকাদেরী। উক্ত প্রশিক্ষণে প্রায় ৩০০ হজযাত্রী অংশ নেন। আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হবে এবং গোল্ডেন বেঙ্গল হজ কাফেলার হজযাত্রীরা এদিন যাত্রা শুরু করবেন। বিজ্ঞপ্তি।