গোসাইলডাঙা শ্মশান কালীমন্দিরের সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোসাইলডাঙা সর্বজনীন শ্মশান কালীমন্দিরের সদস্য, ভক্ত ও পূজারিদের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে ২৩ এপ্রিল সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনিল দাশের সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল দাশগুপ্ত। প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলার জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট চন্দন তালুকদার, মানিক চৌধুরী, নিধু পালিত, পিন্টু দাশগুপ্ত ও মাইকেল দে। বক্তব্য দেন টিসু মল্লিক, স্বপন ধর, জহরলাল সেন প্রমুখ। বিজ্ঞপ্তি।