গোসাইলডাঙ্গা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছাত্রলীগ গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। জাকারিয়া দস্তগীরের সভাপতিত্বে বারেক বিল্ডিং মোড় চত্বরে সভায় বক্তব্য দেন ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, মো. ইলিয়াছ উদ্দিন, আবদুর রাজ্জাক প্রমুখ। এতে বক্তারা বলেন, ‘সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচারকার্যক্রম শুরু করেছে সেই মুহূর্তে ছাত্রদল ও শিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা মেধাবী ছাত্রনেতাদের ওপর হামলা ও হত্যার রাজনীতিতে মেতে উঠেছে।’ বিজ্ঞপ্তি।