গোয়ালন্দসভার বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়ালন্দ: নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুরে গোয়ালন্দ বন্ধুসভার বার্ষিক বনভোজন
গোয়ালন্দ: নড়াইলের লোহাগড়া উপজেলার রামপুরে গোয়ালন্দ বন্ধুসভার বার্ষিক বনভোজন

গত ২৫ ডিসেম্বর গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে নড়াইলের এস এম সুলতান কমপ্লেক্স ও নিরিবিলি পিকনিক স্পটে বার্ষিক আনন্দভ্রমণের আয়োজন করা হয়। এই কমপ্লেক্সের শান্ত, নিরিবিলি পরিবেশ আর অপূর্ব সব চিত্রকর্ম সবাইকে মুগ্ধ করে।

বন্ধুসভার সদস্যরা দুপুরে প্রবেশ করেন সবুজ গাছপালায় ঘেরা, আকর্ষণীয় ফুলের বাগান, মিনি চিড়িয়াখানা, দৃষ্টিনন্দন           পুকুর, বাহারি ফোয়ারা আর গ্রামবাংলার ঐতিহ্যের সমারোহে গড়ে ওঠা নড়াইলের নিরিবিলি পিকনিক স্পটে।

বিকেল পাঁচটার দিকে  বন্ধুসভার সদস্যরা লটারি ড্রয়ের মাধ্যমে সবার মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন। এ সময় বন্ধুসভার সদস্যরা গান ও নিত্য পরিবেশনের মাধ্যমে এই আনন্দভ্রমণকে স্মরণীয় করে তোলেন।