গৌতম ঘোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটো সাংবাদিক হিসেবে পেশাগত জীবন শুরু। তারপর সিনেমা দুনিয়ায় পা। ১৯৭৮ সালে তৈরি করেছিলেন প্রথম কাহিনিচিত্র মা ভূমি। পার, অন্তর্জলী যাত্রা ও পদ্মা নদীর মাঝি সহ বহু প্রশংসিত ছবির নির্মাতা। নির্মাতা হিসেবে বহুবার পেয়েছেন আন্তর্জাতিক সম্মাননা। কদিন আগে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) ‘স্বর্ণ ময়ূর’ জিতেছে তাঁর সাম্প্রতিক ছবি মনের মানুষ। এবারের সময়ের তারকা—লালন ফকির নামের সঙ্গে প্রথম পরিচয়খুব অল্প বয়সে। শুরুতে কেবল তাঁর গানের সঙ্গে পরিচয় ছিল। কিন্তু সে বয়সে লালন যে বাঙালির অত বড় একজন সত্তা, সেটা বোঝার বয়স হয়নি। ছবি করতে গিয়ে লালনকে নতুন করে চিনলাম। লালন ফকিরের সঙ্গে দেখা হলে তাঁকে যে কথাটি সবার আগে বলতামমনের মানুষের সন্ধান আমরা কেউ কখনো পাই না। আর এ জন্যই জীবন আনন্দময়। লালন ফকিরের যে দিকটি সবচেয়ে বেশি মুগ্ধ করেমানবধর্ম। প্রিয় প্রামাণ্যচিত্র (নিজের তৈরি)বলা খুব কঠিন। সবচেয়ে পছন্দ তো বিসমিল্লাহ খাঁকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র। তখনই বুঝেছি, সত্যিকার সাধক খুব কম মানুষই হয়। প্রিয় চরিত্র (নিজের ছবির)দেখা ছবির শশীভূষণের চরিত্র। মানুষের ভালো-মন্দ দুটো দিক রয়েছে। দুটোই আমি দেখানোর চেষ্টা করেছি। তাঁর মধ্যে ভালো-মন্দের দ্বন্দ্বটা ছিল। সিনেমা হলে গিয়ে দেখা প্রথম ছবিদ্য থিফ অব বাগদাদ। কলকাতার গ্লোব সিনেমা হলে। প্রামাণ্যচিত্র ও কাহিনিচিত্র। দুটোর মধ্যে যে তফাতটি সবার আগে চোখে পড়েআমি সে রকমভাবে কোনো তফাত দেখি না। আমার প্রথম ইশকুলসেন্ট জন্স ডায়সিশন স্কুল। ওটা মূলত ছিল মেয়েদের স্কুল। নিজের তৈরি প্রথম প্রামাণ্যচিত্রনিউ আর্থ, ১৯৭৩(পরিচালক হিসেবে) প্রথম দিন ক্যামেরার পেছনে চোখ রেখে মনে হচ্ছিলআমি কতটুকু নেব আর কতটুকু বর্জন করব। প্রথম ক্যামেরাকোডাক ব্রাউনি। জন্মদিনে উপহার পেয়েছিলাম। প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানোর অনভূতিবুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত গৃহযুদ্ধ ছবিতে। খুব সহজ ছিল। কোনো অসুবিধাই হয়নি। মনে হয়েছিল ক্যামেরা নেই। ভয়-শঙ্কা কিচ্ছু ছিল না। প্রিয় রান্নানানা রকম ভর্তা। যেমন—কালিজিরা ভর্তা। আমি খুব ভালো গরুর মাংস ভুনা রান্না করতে পারি। বেড়ানোর জন্য প্রিয় জায়গাটাঙ্গুয়ার হাওর, সিলেট।ভালো নির্মাতা হওয়ার জন্য যে তিনটি গুণ জরুরিধৈর্য, ধৈর্য এবং ধৈর্য। ঘুমের ঘোরে যে স্বপ্ন প্রায় দেখিআমাকে ঘিরে নানা রকম নারীর ভিড়। আসলে বয়স হচ্ছে তো... যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিকলম, জুতা আর ঘড়ি। চলচ্চিত্র নির্মাণ ছাড়া অন্য যে কাজে পারদর্শীবাথরুম পরিষ্কার থেকে শুরু করে সব কাজই আমি পারি। আমার মনে হয়, সব মানুষেরই অল্প কিছু হলেও হাতের কাজ করা উচিত। নিজের সম্পর্কে একটি অপ্রকাশিত তথ্যখুব বিপদে না পড়লে মিথ্যে বলি না। সাক্ষাৎকার: ই. হো. চৌ.