গ্যালাক্সি নোটের নতুন সংস্করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি বাজারে এসেছে গ্যালাক্সি নোট সিরিজের নতুন সংস্করণ গ্যালাক্সি নোট (১০.১) ২০১৪ এডিশন। এর সঙ্গে রয়েছে এস-পেন। যার মাধ্যমে পুরো এইচডি পর্দায় কাগজ ও কলম ব্যবহারের মতো স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে। এ ছাড়া এস-পেনের সাহায্যে উপভোগ করা যায় অভিনব সব ফিচার। যেমন: এয়ার কমান্ড, অ্যাকশন মেমো, স্ক্র্যাপ বুক ও এস ফাইন্ডার। আর মাল্টি-উইন্ডো অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।

থ্রিজি ও ওয়াই-ফাই সংযোগের সুবিধা তো থাকছেই; পাশাপাশি সর্বাধুনিক অ্যান্ড্রয়েড (৪.৩) অপারেটিং সিস্টেম, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, তিন গিগাবাইট র‌্যাম, এলইডি ফ্ল্যাশসহ আট মেগাপিক্সেল ক্যামেরা (দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা), ব্লুটুথ, দীর্ঘমেয়াদি ব্যাটারি প্রভৃতি। দুই বছরের ওয়ারেন্টিসহ স্যামসাং গ্যালাক্সি নোটটির দাম পড়বে ৬০ হাজার টাকা।

প্রযুক্তি বাজারে পাওয়া যাচ্ছে ডেল ব্র্যান্ডের নতুন এক্সিকিউটিভ ল্যাপটপ। ডেল ইন্সপায়ন (৩৪২১ মডেল) এক্সিকিউটিভ ল্যাপটপটিতে রয়েছে কোর আই থ্রি প্রসেসর।

আরও থাকছে দুই জিবি র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ব্লুটুথ, ওয়াই-ফাই ও এক গিগাবাইট গ্রাফিকস কার্ড। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ৩৭ হাজার ৫০০ টাকা।