প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাতার পরামর্শ, নাকি
টান পড়েছে ক্যাশে?
কী যুক্তিতে হঠাৎ আবার
বাড়াচ্ছ দাম গ্যাসে?
বর্ধিত দাম যেইখানে হোক—
শিল্প, গৃহস্থালি
ভুক্তভোগী হচ্ছে দেখি
আমজনতাই খালি!
দাম বাড়িয়ে এ সংকটে
হয় সমাধান? না রে!
মিলবে সেটা এ সম্পদের
সুষ্ঠু ব্যবহারে!
নতুন নতুন উৎস খোঁজো
বাড়াও জোগানদারি
কয়লা দিয়ে প্ল্যান্ট বানিয়েও
গ্যাস বাঁচাতে পারি!
সমুদ্রে যে গ্যাস আছে তা
অন্যে নেবার আগে
উত্তোলনের কার্যকরী
উপায় খোঁজাও লাগে!
ঠেকাও চুরি আর অপচয়,
চাইছি সঠিক নীতি
গ্যাস নিয়ে হোক আমজনতার
দুর্ভাবনার ইতি!