কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ৭ ফেব্রুয়ারি সমিতির সভাপতি নেছার আহাম্মদের সভাপতিত্বে নগরের একটি সামাজিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক এ কে এম অলি উল্লাহ হকের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুবুল আলম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান। আরও বক্তব্য দেন ঠিকাদার সমিতির সহসভাপতি আবদুল হাই, সাবেক সভাপতি শাহজাহান সুফি, ইকরাম চৌধুরী, এ কে এম মুজিবুল হক চৌধুরী, সমিতির সহসাধারণ সম্পাদক আবুল বশর, অর্থ সম্পাদক আবদুল মুজিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম মাওলা প্রমুখ।
বক্তারা নগরবাসীর গ্যাস-সংকট নিরসনে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। বিজ্ঞপ্তি।