প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসের দাম বেড়েছে। সেই সঙ্গে ফ্রি হিসেবে থাকছে বিদ্যুতের দাম বাড়ানো। এখন বাজারের দৃশ্য যা হবে, তা দিব্যদৃষ্টিতে দেখছেন শাহাদাত হোসেন

রিকশা ভাড়া
রিকশা তো গ্যাসে চলে না! ১০ টাকা বেশি দেব ক্যান?
রিকশা গ্যাসে না চললেও রান্নার গ্যাসের বিল তো বাড়ছে।

সবজির দাম
হঠাৎ সবজির দাম বাড়ল যে! সাপ্লাই কম নাকি?
সাপ্লাই ঠিকই আছে। গ্যাসের দাম বাড়ছে, ট্রান্সপোর্টের খরচও বাড়ছে। সবজির দাম বাড়ব না তো কমব?

বেলুনের দাম
বেলুনের দাম বাড়ল ক্যান?
গ্যাসের দাম বাড়ছে। বেলুনও তো গ্যাসে চলে, বোঝেন নাই ব্যাপারটা?