গ্রহ সৃষ্টি-প্রক্রিয়ার প্রথম ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূরবীক্ষণ যন্ত্রে (টেলিস্কোপ) এবার ধরা পড়েছে একটি সম্ভাব্য গ্রহের সৃষ্টি-প্রক্রিয়ার ছবি। এমন ছবি এই প্রথম পাওয়া গেল। পৃথিবী থেকে ৩৩৫ আলোকবর্ষ দূরে এইচডি ওয়ানজিরোজিরোফাইভসিক্স নামের একটি তারাকে ঘিরে গ্রহটি গঠিত হচ্ছে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। জ্যোতির্বিদ্যা গবেষণা প্রতিষ্ঠান ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি (ইএসও) চিলিতে যে উচ্চক্ষমতার টেলিস্কোপ স্থাপন করেছে, তার সাহায্যে নতুন গ্রহটির ছবি তোলা হয়। সম্ভবত ঘন গ্যাস পুঞ্জীভূত হয়ে গোলাকৃতির গ্রহটি তৈরি হচ্ছে। এটি বৃহস্পতির মতো বড় আকারের হবে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট গবেষক এবং সুইজারল্যান্ডে ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ সাশা কানজ বলেন, গ্রহের সৃষ্টি-প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য এত দিন পর্যন্ত কেবল কম্পিউটারের কৃত্রিম ছবি ব্যবহার করা হয়েছে। ফক্সনিউজ।