প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ও ৭ জানুয়ারি। গ্রান্ড ফাইনালের প্রথম দিন সকাল নয়টায় আঞ্চলিক পর্যায়ে বিজয়ী আই-জিনিয়াসদের ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণফোন হাউসে উপস্থিত হতে হবে। আমন্ত্রণপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে। আই-জিনিয়াসদের কোনো সরঞ্জাম আনার প্রয়োজন নেই, দরকারি জিনিসপত্র কর্তৃপক্ষ সরবরাহ করবে। গ্রান্ড ফাইনালের দুই দিনের অনুষ্ঠানে প্রত্যেক আই-জিনিয়াস একজন করে অভিভাবক নিয়ে আসতে পারবেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিন বেলা আড়াইটায় অনুষ্ঠান শুরু হবে। দুই দিনই গ্রান্ড ফাইনাল অনুষ্ঠান বিকেল সাড়ে পাঁচটায় শেষ হবে।