গ্রাফিক্স, গেম ও এইচডি মুভি দেখার সুবিধা নিয়ে নতুন লাইফবুক
বাজারে এসেছে জাপানি ফুজিৎসু ব্র্যান্ডের উচ্চমানের লাইফবুক। এটি দিয়ে গ্রাফিক্সের কাজ যেমন করা যায়, তেমনি গেম খেলা ও এইচডি সিনেমা দেখারও সুবিধা রয়েছে। ফুজিৎসু এলএইচ সিরিজের (৫৩২ভি মডেল) লাইফবুকটির তথ্য ধারণক্ষমতা ৫০০জিবি। ১৪ ইঞ্চি প্রশস্ত এলইডি পর্দার লাইফবুকটিতে ভিডিও কনফারেন্সের সুবিধা দিতে ব্যবহার করা হয়েছে এইচডি ক্যামেরা। তারহীন তথ্য আদান-প্রদানে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ প্রযুক্তি। ব্যাকআপ সময় সাড়ে চার ঘণ্টা। লাইফবুকটির দাম পড়বে ৬৮ হাজার ৫০০ টাকা। আর লাল ও হালকা বেগুনি রঙের লাইফবুকের জন্য প্রয়োজন হবে বাড়তি ৫০০ টাকা।প্রযুক্তিবাজারে গাড়িতে ব্যবহারের জন্য এসেছে হেভিট ব্র্যান্ডের এইচভি-এফএম (১৮ মডেল) কার এমপিথ্রি প্লেয়ার। প্লেয়ারটি এসডি, এমএমসি, ইউএসবি, টিএফ সমর্থন করে। এর দাম এক হাজার ১০০ টাকা। বিশ্বখ্যাত ডেল ব্র্যান্ডের অপটিপ্লেক্স (৩০১০ এমটি মডেল) মিনি টাওয়ার ডেস্কটপ পিসিও এখন বাজারে পাওয়া যাচ্ছে। এই মাল্টিমিডিয়া ডেস্কটপ পিসিটিতে রয়েছে ৫০০ জিবি হার্ড ডিস্ক, ল্যান, ডিভিডি রাইটার, ১৮ দশমিক ৫ ইঞ্চি প্রশস্ত পর্দার এলইডি মনিটর, বিল্ট-ইন অডিও, ইউএসবি কি-বোর্ড ও মাউস প্রভৃতি। এ ছাড়া ডেটা সুরক্ষার সর্বাধিক নিশ্চয়তাসহ ডেস্কটপ পিসিটিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি। এর দাম রাখা হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা।মাত্র ২১ মিলিমিটার সরু আর দুই কেজি ওজনের আসুসের (কে-৪৬সিএ মডেল) নতুন নোটবুক এখন বাজারে এসেছে। এটি মাত্র দু্ই সেকেন্ডে অন হয়। নোটবুকটিতে রয়েছে ৪ জিবি র্যাম, ৭৫০ জিবি হার্ড ডিস্ক, ১৪-ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ওয়েবক্যাম প্রভৃতি। দাম রাখা হচ্ছে ৫৬ হাজার টাকা।নিজস্ব প্রতিবেদক।