প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যান্ড: আসুস। মডেল: ইএন৯৬০০জিটি/এইচটিডিআই।বৈশিষ্ট্য: পিসিআই এক্সপ্রেস ২.০ প্রযুক্তির এই গ্রাফিক্স কার্ডে এইচডিএমআই আউটপুট সুবিধা রয়েছে। এতে এনভিডিয়া জিফোর্স ৯৬০০জিটি গ্রাফিক্স ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এ কার্ডে রয়েছে ৫১২ মেগাবাইট ভির্যাম। এটি ডিভিআইতে সর্বোচ্চ ২৫৬০ x ১৬০০ পিক্সেল রেজ্যুলেশন দিতে পারে। গ্রাফিক্স কার্ডটি এইচডিসিপি, মাইক্রোসফট ডাইরেক্টএক্স ১০, শেডার মডেল ৪.০, ওপেনজিএল ২.০ সমর্থন করে। এতে ভিজিএ, এইচডিটিভি, টিভি, ২টি ডিভিআই আউটপুট প্রভৃতি সংযোগ সুবিধা রয়েছে। দাম: ১০৫০০ টাকা। সূত্র: গ্লোবাল ব্র্যান্ড (প্রা,) লি.