গ্রাম আদালত ব্যবস্থার ওপর কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প সময়ে, স্বল্প খরচে অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের ওপর এক কর্মশালা গত ৩১ অক্টোবর পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন। বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন, দক্ষিণ ভূর্ষি ইউপির চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ, সাংবাদিক আবদুল হাকিম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, নিম্ম আদালতগুলোর ওপর চাপ কমিয়ে ছোট বিরোধগুলো নিষ্পত্তির মাধ্যমে মানুষের দোড়গোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে সরকার গ্রাম আদালত-ব্যবস্থা প্রবর্তন করেছে।
রোকেয়া পারভীন জানান, পটিয়া উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে পাইলট প্রকল্প হিসেবে দক্ষিণ ভূর্ষি, জঙ্গলখাইন, জিরি, কচুয়াই, ছনহরাসহ পাঁচটি ইউনিয়নে গ্রাম আদালত চালু হয়েছে। এগুলো সফল হলে বাকি ১৭টি ইউনিয়নে গ্রাম আদালত চালু করা হবে।