গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি হাটহাজারী থানার সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি হাটহাজারী থানার সম্মেলন ১৬ মে চৌধুরী হাট নার্সিং হোমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অসীম দাশগুপ্ত। প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব তপন কুমার নাথ।
উদ্বোধক ছিলেন প্রধান উপদেষ্টা সুভাষ ভট্টাচার্য্য। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সভাপতি রবিউল কবির। বিশেষ অতিথি ছিলেন সাধন চন্দ্র নাথ, রতন কুমার নাথ, জামাল উদ্দিন ও সমীর কান্তি দে। বক্তব্য দেন মো. হোসেন, শিমুল কান্তি দাশ, অবনী মোহন দাশ, মো. ফিরোজ উদ্দিন, সুমন বৈদ্য, অশোক কুমার দেব, নারায়ণ চন্দ্র চৌধুরী প্রমুখ।
সম্মেলনে অসীম দাশগুপ্তকে সভাপতি ও মো. হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের হাটহাজারী থানা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।