গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চান্দগাঁও ও কর্ণফুলী গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতির সম্মেলন, প্রশিক্ষণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মো. মাসুদ রানার সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সকালের খবর–এর ব্যুরোপ্রধান নাজিমুদ্দিন শ্যামল। প্রধান বক্তা ছিলেন বিসিএসআইআরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শ্রীবাস চন্দ্র ভট্টচার্য। অনুষ্ঠানে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির পরিকল্পনা সচিব এস এম সিরাউদ্দৌলাকে সংবর্ধনা দেওয়া হয়।
সম্মেলনে মো. মাসুদ রানাকে সভাপতি, দেবাশীষ দেবকে সধারণ সম্পাদক করে গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতির চান্দগাঁও থানা কমিটি গঠন করা হয়। এ ছাড়া এম এ হামিদকে সভাপতি এবং এম শওকত হোসেনকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।