গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বাকলিয়া ও বায়েজিদ থানার কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বায়েজিদ ও বাকলিয়া থানার যৌথ উদ্যোগে সম্মেলন, প্রশিক্ষণ ও সংবর্ধনা অনুষ্ঠান ১৫ মার্চ ষোলোশহরের চিটাগাং ইউরোলজি অ্যান্ড জেনারেল হাসপালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বাকলিয়া থানার সভাপতি উত্তম কুমার মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিপিএমপিএর সহসভাপতি শেখ শফিউল আজম।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসাইন। সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার নাথের সঞ্চালনায় বক্তব্য দেন সাউদার্ন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুরা চৌধুরী, চিকিৎসক সুভাষ চন্দ্র ভট্টাচার্য, ডেল্টা ফারমা লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক দেবাশীষ বড়ুয়া প্রমুখ। সভা শেষে উত্তম কুমার মজুমদারকে সভাপতি, বাবলা দাশকে সাধারণ সম্পাদক করে বাকলিয়া থানা কমিটি এবং আমীর হোসেনকে সভাপতি, শিমুল কান্তি দাশকে সাধারণ সম্পাদক করে বায়েজিদ থানার কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।