গ্রামীণফোন নেবে জুনিয়র ট্রেইনি অ্যাপ্রেনটিসশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সম্প্রতি জুনিয়র ট্রেইনি অ্যাপ্রেনটিসশিপ পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণফোন। বিজ্ঞপ্তি অনুসারে পদটিতে বগুড়া, রংপুর, দিনাজপুর ও রাজশাহী জেলায় লোকবল নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে ৭ আগস্ট পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
গ্রামীণফোনে জুনিয়র ট্রেইনি অ্যাপ্রেনটিসশিপ পদে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে স্নাতক অধ্যয়নরত অথবা স্নাতক পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বাড়তি যোগ্যতা হিসেবে যোগাযোগে দক্ষ, ইতিবাচক মানসিকতা, ভালো শ্রোতা, কম্পিউটার চালনা এবং অফিস অ্যাপস ব্যবহারের সাধারণ দক্ষতা, বিভিন্ন রকমের মোবাইল অ্যাপস ব্যবহার, চাপের মাঝেও কাজ করার মানসিকতা ইত্যাদি বাড়তি গুণাবলি থাকতে হবে।
জুনিয়র ট্রেইনি অ্যাপ্রেনটিসশিপ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তবে সংশ্লিষ্ট জেলা ও তার পার্শ্ববর্তী এলাকার আবেদনকারীদের নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
গ্রামীণফোনে জুনিয়র ট্রেইনি অ্যাপ্রেনটিসশিপ পদে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের জন্য https://career.grameenphone.com এই ঠিকানায় প্রবেশ করে আবেদনকারীর সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর জেলা অনুযায়ী যে জেলায় কাজ করতে ইচ্ছুক, সেখানে ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে ৭ আগস্ট পর্যন্ত।