প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপডের এই জমানায় আপনি চাইলেই গান শুনতে পারেন যেখানে ইচ্ছা সেখানে। কিন্তু ১৯৩০ সালে কি চাইলেই তেমনটা হতো? অনেকেই হয়তো ডানে-বাঁয়ে মাথা নাড়বেন। এত দিন বাদে হঠাৎ করে পুরোনো এক গ্রামোফোন খুঁজে পাওয়া গেছে যুক্তরাজ্যের ডেভোনে। যেটার ওজন তিন পাউন্ড। পাঁচ ইঞ্চি চওড়া এই গান শোনার যন্ত্রের জন্য ব্যবহার করা হতো ১০ ইঞ্চি মাপের ডিস্ক! মোটকথা পুরোপুরি বহনযোগ্য ছিল বেলজিয়ান প্রতিষ্ঠান কোলিব্রির তৈরি এই গ্রামোফোনটি। নভেম্বরের ২ তারিখে ডেভোনের এক নিলামে তোলা হবে পুরোনো আমলের এই ‘আইপড’। দাম ধরা হয়েছে ১০০ পাউন্ড। ডেইলি মেইল