গ্রাহকসেবায় খণ্ডকালীন চাকরির সুযোগ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবস ও এবিসি রেডিওর নিয়মিত আয়োজন ‘হতে চাই, পেতে চাই’ অনুষ্ঠানে ২৪ জুন এসেছিলেন গ্রামীণফোনের হেড অব রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের শরীফুল ইসলাম। শ্রোতাবন্ধু হিসেবে ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি এবং নর্থসাউথ ইউনিভার্সিটির সোহেল রানা, রুদ্র, মিরাজ ও আরেফিন। ওই সাক্ষাৎকারের নির্বাচিত অংশ এখানে তুলেধরা হলো।কথাবন্ধু: প্রথমে আপনার পড়ালেখা এবং পেশাজীবনের শুরুর কথা শুনব।শরীফুল: আমার পড়ালেখার শুরুটা ঢাকার সেন্ট যোসেফ হাইস্কুলে। ১৯৯৫ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ভর্তি হই। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। আইবিএতে দুই বছর পড়ে আমি যুক্তরাষ্ট্র চলে যাই। সেখানে বিবিএ করি অর্থনীতিকে প্রধান বিষয় হিসেবে নিয়ে। তারপর ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে এমবিএ করেছি আন্তর্জাতিক ব্যবস্থাপনায়। সেখানে আমি পিৎজা হাটে কাস্টমার সার্ভিসে কাজ করি। ছোটকাল থেকেই একটা লক্ষ্য ছিল আমি পড়াব, অর্থাৎ শিক্ষক হব। তাই দেশে ফিরে আমি দেশে স্টেট ইউনিভার্সিটিতে এক বছর শিক্ষকতা করি। এরপর গ্রামীণফোনে বাজার গবেষণার কাজ করি। তারপর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে এক বছর পড়িয়েছি। আমি এখন ছয় মাস ধরে গ্রামীণফোনের নিয়োগ বিভাগে কাজ করছি।কথাবন্ধু: আপনার পেশাজীবনে বৈচিত্র্যের কারণ কী? কোনটা বেশি ভালো লাগে?শরীফুল: আসলে ঠিক বলা যাবে না কোনটা ভালো লাগে। তবে এখন যে কাজটা করছি, সেটায় সবকিছুর সমন্বয় করাই কাজ। এটা গবেষণা, গ্রাহকসেবার সমন্বিত কাজ।এখানে শিক্ষকতা পেশার অভিজ্ঞতা ব্যবহারের সুযোগ পাচ্ছি। কারণ, অনেককে কনভিন্স করার একটি বিষয় জড়িত। আমি আমার অন্য সব পেশার অভিজ্ঞতা যেহেতু এখানে কাজে লাগানোর সুযোগ পাচ্ছি, তাই বর্তমান কাজটাকে খুব উপভোগ করছি।কথাবন্ধু: আপনি গ্রামীণফোনে নিয়োগ বিভাগে কাজ করছেন। আপনাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে বলবেন?শরীফুল: যেকোনো নিয়োগের শুরু হচ্ছে ব্যবসার প্রয়োজনীয়তা থেকে। প্রতিষ্ঠানে কখন, কোন বিভাগে লোক প্রয়োজন তা আমাদের জানানো হয়। সেখান থেকে আমরা চিন্তা করি বিভাগ অনুযায়ী কোন ধরনের লোক প্রয়োজন। এরপর পত্রিকায় বিজ্ঞাপন দিই। জীবনবৃত্তান্ত পাওয়ার পরে যাচাই করি। বিভাগ অনুযায়ী লিখিত পরীক্ষা নিই। যেমন ফিন্যান্স বিভাগে লোক নিলে ফিন্যান্স-সংক্রান্ত বিশেষ প্রশ্ন করি। যেখানে যেটা গ্রহণযোগ্য সেখানে সে ধরনের প্রশ্ন করি। পড়ালেখার বিষয়টি গুরুত্বপূর্ণ। এরপর ওই বিষয়ে জানার গভীরতা কতটুকু, রেফারেন্স, লিখিত পরীক্ষার ফল দেখি। আমাদের স্বাস্থ্য পরীক্ষা আছে। কথাবন্ধু: এই ধাপগুলো পার হওয়ার ক্ষেত্রে কোন বিষয়কে বেশি গুরুত্ব দেন আর কোনটা কম হলেও চলে?শরীফুল: এটা আসলে নির্ভর করে পদের ওপর। আমরা জ্যেষ্ঠ পদেও লোক নিই আবার কনিষ্ঠ পদেও লোক নিই। জ্যেষ্ঠ পদে লিখিত পরীক্ষা নিই না। তো আমরা আসলে পদ বুঝেই গুরুত্ব দিই। লিখিত পরীক্ষা খারাপ হলেই আমরা তাঁকে নিই না, তা কিন্তু নয়। আমরা মূলত আচরণ, প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দিই। কারণ, মৌলিক দক্ষতা সবারই কিছু না কিছু থাকে। প্রশিক্ষণ দিয়ে তা ভালো করে নেওয়া যায়। কিন্তু আচরণ পরিবর্তন করা যায় না। যখন পরীক্ষা দিতে অপেক্ষা করার ঘরে প্রার্থী বসে থাকে তখনো কিন্তু আমরা তাকে পর্যবেক্ষণ করি। সে যখন সাক্ষাৎকার বোর্ডে প্রবেশ করছে তখন তার শারীরিক ভাষা বলে দেবে সে কতটা আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসটা চাকরিতে অনেক বেশি প্রভাব ফেলে।রুদ্র: আমরা যারা ছাত্র তাদের জন্য গ্রামীণফোনে খণ্ডকালীন চাকরির কেমন সুযোগ আছে?শরীফুল: আমাদের এখানে খণ্ডকালীন চাকরির সবচেয়ে বেশিসুযোগ আছে এখন গ্রাহকসেবায়।বাংলাদেশে এই মুহূর্তে কল সেন্টারে এক হাজার জন কাজ করছেন। প্রায় সবাই খণ্ডকালীন কাজ করেন। আমাদের অন্য বিভাগে খণ্ডকালীন চাকরির সুযোগ কম।আরেফিন: কেমন যোগ্যতা চান এ ক্ষেত্রে?শরীফুল: সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগের দক্ষতা। একজন গ্রাহক হিসেবে চিন্তা করলে আপনি যেসব সেবা, আচরণ, সাহায্য করার মানসিকতা প্রত্যাশা করেন; তেমনটিই এখানে পুরোপুরি দিতে হবে। সমস্যা বুঝতে হবে, বলার ধারাবাহিকতা থাকতে হবে। গলার স্বর, গতি এবং আচরণ ভালো হতে হবে। ধৈর্য হারানো চলবে না। আমরা যাচাই করি ধৈর্য কতটা আছে।সোহেল রানা: শুধু স্নাতক বা বিবিএ শেষ করার পর চাকরি পাওয়া যাবে নাকি এমবিএ কিংবা স্নাতকোত্তর আবশ্যক?শরীফুল: আমি মনে করি যে স্নাতক পার হওয়ার পরই চাকরির দরজা খুলে গেছে। আর এমবিএটা কাজের ফাঁকেও করা যাবে। স্নাতক হওয়ার পর থেকেই চাকরিতে যোগ দিতে কোনো সমস্যা নেই। তবে স্নাতক পর্যায়ে কেবল পড়ালেখা করলেই চলবে না, সেই সঙ্গে জীবন অভিজ্ঞতাকে আরও বেশি ঋদ্ধ করতে হবে। অনুলিখন: সাইফ উদ্দিন