গ্রিন ফর পিসের নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত ২৩ মে পরিবেশ ও মানবতাবাদী সংগঠন গ্রিন ফর পিসের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের পশ্চিম গ্যালারিতে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে ছিল গ্রিন ফর পিসের কার্যক্রম নিয়ে প্রামাণ্য চিত্র, আলোচনা, গান, অভিনয় ও কৌতুক। এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও তড়িৎকৌশল বিভাগের শিক্ষক কাজী দেলোয়ার হোসেন, পুরকৌশল বিভাগের শিক্ষক আয়শা আক্তার, রিয়াজ আক্তার প্রমুখ।