গ্রিনল্যান্ড সমাজকল্যাণ পরিষদের কার্যকরী কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সামাজিক সংগঠন গ্রিনল্যান্ড সমাজকল্যাণ পরিষদের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ১৭ আগস্ট রহমাননগরে অবস্থিত গ্রিনল্যান্ডের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সদসরা নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করেন। সভায় সভাপতিত্ব করেন শাহাবউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাঁশখালী-১৬ আসন থেকে নির্বাচিত সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। সভা পরিচালনা করেন মহসীন উল কাদের।
সভায় সর্বসম্মতিক্রমে শাহাবউদ্দিনকে সভাপতি, মহসীন উল কাদেরকে সাধারণ সম্পাদক, মো. খুরশিদ উল আলমকে জ্যেষ্ঠ সহসভাপতি, মো. আবেদুর রহমানকে সহসভাপতি, হাসান মুরাদ চৌধুরীকে সহসাধারণ সম্পাদক ও হেফাজ উদ্দিন আহমেদকে সহসাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।