গ্রিল করার টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে নিশ্চয় এমন কিছু রান্না করার কথা ভাবছেন যেটা দেখে সবাই সমস্বরে বলে উঠবে, ‘ওয়াও!’ আর জিহ্বায় নিমেষেই এসে যাবে পানি। করতে পারেন গ্রিল। গ্রিল পদ্ধতিতে বিশেষ ট্রেতে মাংস রেখে তা সরাসরি কয়লার আগুনে ঝলসানো হয়। এতে মাংসের চর্বি অনেকটাই পুড়ে যায় বলে একে বেশ স্বাস্থ্যকর বলা হয়।কী লাগবেগ্রিল ওভেন, কয়লার চুলা, শিক, চিমটা, কয়লা ইত্যাদি। গ্রিল ওভেন পাবেন বিভিন্ন দামে। তিন হাজার টাকা থেকে ১২ হাজার ৫০০ টাকা। কয়লার ওপর রাখলেই কেবল মাংসে একটা স্মোকি গন্ধ আসবে, যেটা খাবারটাকে করে তুলবে আরও সুস্বাদু। কয়লার চুলার দাম পড়বে দুই হাজার ২০০ টাকা। পাবেন ইলেকট্রিক গ্রিল চুলাও। দাম পড়বে দুই হাজার ৬০০ টাকার মতো। আর গ্যাসের গ্রিল ওভেন কিনতে হলে গুনতে হবে প্রায় ৫০ হাজার ৫০০ টাকা। এতে চুলার মুখ থাকবে পাঁচটা। আর বিভিন্ন ধরনের শিক বা কাঠি কিনতে দাম পড়বে ২০ থেকে ১০০ টাকা। চিমটার দাম পড়বে ১২০ থেকে ৫৫০ টাকা। কয়লা পাবেন ঢাকার নিউমার্কেট, বসুন্ধরা সিটি, গুলশান ১ নম্বর ডিসিসি মার্কেটে। জেনে নিনরান্নাবিদ কল্পনা রহমান পরামর্শ দিয়েছেন গ্রিল করার পদ্ধতি নিয়ে।গ্রিল যদি করেন রান্নাঘরে, তবে দরজা লাগিয়ে রান্নাঘরের জানালাটা খুলে দিন। রান্নাঘরের সিলিং ফ্যান বন্ধ করে এগজস্ট ফ্যানটা চালিয়ে দিন। তাতে ধোঁয়া বাইরে চলে যাবে। খোলা জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। কয়লা যেন পরিষ্কার থাকে। আর কখনোই যেন খাবারে কয়লা না লাগে।কয়লার তাপ অনেক বেশি। তাই কোনো কাপড়, প্লাস্টিক বা কাগজ আশপাশে থাকলে সরিয়ে দিন। বাচ্চাদের দূরে রাখুন। আর অবশ্যই অ্যাপ্রোন পরে রান্না করুন।কয়লার চুলা রাখার জন্য একটু জায়গা ব্যবহার করুন। কোনো ইট বা কাঠের টুকরো দিয়ে একটু উঁচু জায়গা বানিয়ে নিন। তার ওপর চুলা রাখুন, না হলে ঘরের মেঝের ক্ষতি হবে।গ্রিল করবেন যে মাংসটা সেটা অবশ্যই নানা মশলা, টক দইয়ে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। মুরগির মাংসটা অবশ্যই কেচে নিতে হবে। টাটকা মাংস গ্রিল করাই ভালো।মাংস মেরিনেট করে রাখার সময় অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে। না হলে পুরো মশলার গন্ধটাই উবে যাবে। ওভেনে যখন গ্রিল করা হবে। তখন অবশ্যই ট্রে দিতে হবে। তা না হলে মাংস থেকে রস ঝরে আগুন ধরে যেতে পারে।