গ্রিল ফিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: ভেটকি মাছের ফিলে ১ কেজি, আদাবাটা পরিমাণমতো, রসুনবাটা ২ টেবিল-চামচ, ধনেগুঁড়া ২ টেবিল-চামচ, লেবুর রস সিকি কাপ, ভিনেগার ৩ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, মরিচগুঁড়া ২ টেবিল-চামচ, কাঁচা মরিচবাটা ২ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, ফিশ সস ৪ টেবিল-চামচ, টমেটো কেচাপ ৪ চা-চামচ।প্রণালি: আধা কাপ ভিনেগার ও একটু লবণ দিয়ে মাছ পরিষ্কার করে নিতে হবে। ওপরের সব উপকরণ মাছে মেশাতে হবে। চার ঘণ্টা ফ্রিজে রেখে ম্যারিনেট করতে হবে। কয়লা অথবা গ্যাস গ্রিলে বারবিকিউ করে নিতে হবে। পছন্দমতো পোড়া স্বাদের করে নিতে পারেন। এর পর ফ্রায়েড রাইস ও সালাদ দিয়ে পরিবেশন।