গ্রিল লেমন ফিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা যা লাগবে: হোয়াইট স্যামন মাছ ২০০ গ্রামের এক টুকরো, হরেক পদের সবজি পরিমাণমতো, স্প্যাগেটি পরিমাণমতো, তেল পরিমাণমতো, মেরিনেট মাস্টার্ড সস এক টেবিল-চামচ, লেবুর রস এক টেবিল-চামচ, ক্রিম দুই চা-চামচ, বাটার অয়েল এক চা-চামচ এবং পরিমাণমতো দিতে হবে হোয়াইট পিপার, অলিভ অয়েল, চিনি, লবণ ইত্যাদি।প্রস্তুত প্রণালি: প্রথমে সবজি ও স্প্যাগেটি আলাদা সেদ্ধ করে নিতে হবে। লবণ ও তেল দিয়ে স্প্যাগেটি ভেজে নিতে হবে। মেরিনেট করা মিশ্রণটি ভালো করে মিশিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর মাছের টুকরো থেকে কাঁটা বেছে নিতে হবে, যেন টুকরোটি ভেঙে না যায়। এবার মাছের টুকরোটি মেরিনেট দিয়ে মাখিয়ে গ্রিল করতে হবে। এরপর সস, সবজি ও স্প্যাগেটি দিয়ে সুন্দর করে পরিবেশন করতে হবে।