গ্রিলড চিকেন নাকি ফ্রায়েড চিকেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

এখনকার তরুণদের অনেকটা সময় কাটে ফাস্টফুডের দোকানে। ফাস্টফুডের মধ্যে কারও প্রিয় গ্রিলড চিকেন, আবার কারও প্রিয় ফ্রায়েড চিকেন। অন্যদিকে, হালকা নাশতার জন্য ফ্রায়েড চিকেন বেশ চলে। চর্বি, কোলেস্টেরল, পটাশিয়াম ও ভিটামিন ‘এ’-এর উপস্থিতি আছে দুই পদের খাবারেই। আমিষের উৎস গ্রিলড চিকেন ও ফ্রায়েড চিকেনের মধ্যে কোনটি খাবেন? জানালেন পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো

.
.

গ্রিলড চিকেন

১. মাঝারি আকারের একটি গ্রিলড চিকেনে ১৪৭ ক্যালরি থাকে।

২. গ্রিল​ড চিকেনে তেল অনেক কম ব্যবহার করা হয়।

৩. কাঠ-কয়লায় পোড়ানো গ্রিল চিকেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো।

৪. ফ্রায়েড চিকেন থেকে খাদ্যমানের দিক থেকে গ্রিলড চিকেন ভালো।

.
.

ফ্রায়েড চিকেন

১. তেলে ভাজার ফলে ফ্রায়েড চিকেনে ক্যালরি অনেক বেশি থাকে গ্রিল চিকেনের থেকেও বেশি।

২. যাঁদের ওজন কম, তাঁরা ওজন বাড়ানোর জন্য বেশি বেশি ফ্রায়েড চিকেন খেতে পারেন।

৩. তেলে ভাজার কারণে ফ্রায়েড চিকেনে ক্যালরি বেড়ে যায়।

৪. আর যাঁরা স্বাস্থ্যবান, তাঁরা মাখা তেলে ফ্রায়েড চিকেন খেলে মোটা হবেন না।

৫. হালকা তেলে ভাজা ফ্রায়েড চিকেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো।