গ্রীষ্মকালীন ফুটবলে সাতকানিয়া উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার ৪৪তম গ্রীষ্মকালীন আন্তস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলের ফাইনাল খেলা ২৭ আগস্ট উপজেলার সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় করইয়ানগর উচ্চবিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন, সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।