গ্রীষ্মে লা রিভের নতুন পোশাক

এবারের গ্রীষ্মে দৃষ্টিনন্দন ও আরামদায়ক নতুন পোশাক বাজারে এনেছে ফ্যাশন ব্র্যান্ড লা রিভ। এক বিজ্ঞপ্তিতে লা রিভ কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের গ্রীষ্মের পোশাক-পরিকল্পনায় প্রধানত সুতি কাপড় এবং কোমল রঙের পোশাক প্রাধান্য পেয়েছে।
মেয়েদের জন্য রয়েছে সুতির সালোয়ার-কামিজ, ফতুয়া, টিউনিক ও টপস। গ্রীষ্মের পোশাকে সাদা, লেমন, হালকা হলুদ, আকাশি ও গোলাপির মতো হালকা রঙের প্রাধান্য বেশি এবার। সম্প্রতি লা রিভ হারেম প্যান্ট, ভেলভেটের পায়জামা ও পালাজ্জো নিয়ে এসেছে। কমবয়সীরা এই হারেম প্যান্টের সঙ্গে নানা রকম টপস, টি-শার্ট আর ফতুয়া পরতে পারে। ছেলেদের জন্য রয়েছে ক্যাজুয়াল ফুলহাতা শার্ট, হাফ হাতা শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, সুতি পাঞ্জাবি, ডেনিম ও থ্রি-কোয়ার্টার প্যান্ট। এ ছাড়া আছে গরমের আকর্ষণীয় ডিজাইনের পোলো টি-শার্ট। পোলো শার্টে হলুদ, হালকা সবুজ, লেমন, কমলা, গোলাপি ও হালকা নীল রং প্রাধান্য পেয়েছে।
অনলাইনেও কিনতে পারবেন লা রিভের পোশাক। ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই আপনার পছন্দের পণ্যের ফরমাশ করতে পারবেন।
লা রিভের ওয়েবসাইটটির ঠিকানা: www.lerevecraze.com