গ্রীষ্মের উৎসবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যেটে ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজিত ‘সামার ফেস্টিভ্যাল-২০১৩’তে গান পরিবেশন করছে জলের গান।
গ্যেটে ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজিত ‘সামার ফেস্টিভ্যাল-২০১৩’তে গান পরিবেশন করছে জলের গান।

গ্রীষ্মের উৎসব অথচ সারা দিন মুষলধারে বৃষ্টি। এর মধ্যেও বৈচিত্র্যপূর্ণ আয়োজনে সেজেছিল গ্যেটে ইনস্টিটিউট। গ্রীষ্ম উৎসব বলে কথা! গত ২৯ জুন ঢাকার ধানমন্ডিতে গ্যেটে ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজন করে ‘সামার ফেস্টিভ্যাল-২০১৩’।
বিভিন্ন বয়সের মানুষের সমাগমে মুখর ছিল অনুষ্ঠান। বেলা দুইটা বাজতেই শুরু হয়ে যায় উৎসবের অয়োজন। হঠাৎ খুব হইচই লেগে গেল এক কোণে। কী হলো সেখানে? দেখা গেল মুখচিত্র নিয়ে মেতে উঠেছে বেশ কয়েকজন তরুণ। তারপর আর কি! এক পাশে চলছে হাতে মেহেদি আঁকা। কেউ কেউ ব্যস্ত জার্মান ভাষা-সংস্কৃতির সঙ্গে পরিচয় হওয়ার উচ্ছ্বাস নিয়ে। এ তো বললাম গ্যেটে ইনস্টিটিউটের মিলনায়তনের বাইরের আয়োজনের কথা। মিলনায়তনের ভেতরে চলছে জাদু প্রদর্শনী, কুইজ ও ব্যান্ডদল জলের গানের গান। কথা হলো উৎসব সমন্বয়কারী তানভীর আলীমের সঙ্গে। তিনি বলেন, এই রকম আয়োজনের ফলে দুই দেশের ভাষা-সংস্কৃতির মধ্যে মেলবন্ধন হয়। এবারই প্রথম এই আয়োজন করা হয়েছে। আশা করছি, এখন থেকে নিয়মিতভাবে এই উৎসবের আয়োজন করা হবে।