গ্রেটার চিটাগাং রোটার্যাক্ট ক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সচিব শাব্বির ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম ও আলভিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দীন। প্রোগ্রাম চেয়ারম্যান সায়েম আলী চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গ্রেটার চিটাগাং রোটারি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, সভাপতি মো. আমিন উল্লাহ, সহসভাপতি এমদাদুল আজীজ চৌধুরী, রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ, আবুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, গ্রেটার চিটাগাং রোটার্যাক্ট ক্লাব ২০১৫ সালে ১৪ নভেম্বর প্রতিষ্ঠা ও ২০১৬ সালের ২৩ মার্চ রোটারি ইন্টারন্যাশনালের চার্টার লাভ করে। বিজ্ঞপ্তি।