গ্লোবাল স্কলার স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল স্কলার স্কুল অ্যান্ড কলেজের বর্ষবরণ অনুষ্ঠান ও পিঠা উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানমালাকে তিন পর্বে সাজানো হয়েছিল। সকাল ১০টায় নাচে-গানে বর্ষবরণ। নবম শ্রেণীর ছাত্রী হুমায়রার ভায়োলিনের সুর সবাইকে মুগ্ধ করে। শিক্ষিকাদের সমবেত গান ছড়িয়ে দেয় মুগ্ধতার আবেশ। দ্বিতীয় পর্বে বৈশাখী আড্ডায় অংশ নেন গ্লোবাল স্কলার স্কুল অ্যান্ড কলেজ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ এন এম আবদুল মোক্তাদির, সেক্রেটারি আবুল বাশার, দিলসাদ আহমেদ, অধ্যক্ষ নাহিদ ইসরাত প্রমুখ। তৃতীয় পর্বে পিঠা উৎসব। বিজ্ঞপ্তি।