গড়পড়তা কর্তা উধাও
হঠাৎ করে বলেন বাড়ির কর্তাভাত খাবো আজ দিয়ে আলুভর্তা।খাওয়ার আগে কর্তা গেলেন হাত ধুতে যেই বেসিনেসেখান থেকেই কর্তা উধাও গুমকরণের মেশিনে।কর্তা কখন বেসিন থেকে আসবে ধুয়ে হাত,অপেক্ষাতে টেবিলজুড়ে আলুভর্তা ভাত।কর্তা উধাও! এই খবরে উধাও সবার ঘুম,টেনশনে সব, কখন কে হয় জাদুটোনায় গুম।খবর পেয়ে উজির আসেন সাথে নাজির, স্যাব*রয় তাকিয়ে ভাবলেশহীন চোখ করে ড্যাব ড্যাব।খুব খতিয়ে দেখছে ওরা পান সুপারি চুন,করছে পরখ জিভের ডগায় ভাত-ভর্তার নুন।কেমন করে হলো এমন গায়েব করা খুননাকি ছিল সাবানটাতে ‘ভ্যানিশিং’-এর গুণ!এলাকাতে নেতার আওয়াজ—লোকটা কে এই ‘কর্তা’?দুপুর বেলা ভাত খায় যেদিয়ে আলুভর্তা।খুঁজে তাকে লাভ কিরে বল?লোকটা তো গড়পড়তা।তার পরও হয় খোঁজাখুঁজিএই কর্তা এল বুঝিহতে পারে নাটক ভারিতাই তো খোঁজা শুটিং বাড়ি।আকাশ পাতাল মর্তে, সাপ-ইঁদুরের গর্তেখবর এল মুক্তি হবে, তিন রকমের শর্তে!রাজা বলেন—বাদ দে ওসবসব সাজানো নাটক, দ্যাখ গিয়ে ওর লোক করেছেনিজের ঘরে আটক।পাওনাদারের চোখে ধুলে দিতেই এসব ফন্দিনিজেই করে নিজকে উধাও, করে গৃহবন্দী।বিষয়টা খুব ক্লিয়ার এখন, দেখো সিসি টিভি...এই তো প্রমাণ দিল বলে পেয়াদা ও ভিবি**।* স্লো অ্যাকশন ব্যাটেলিয়ন: স্যাব** ভার্চুয়াল ব্র্যাঞ্চ: ভিবি