ঘটনা মধ্যযুগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যযুগীয় কনকোয়ার সময়ের বর্বরতা ও জাতিগত বিভক্তি নিয়ে তৈরি করা হয়েছে কম্পিউটার গেম জার: দি বার্ডেন অফ দ্য ক্রাউন। মধ্যযুগীয় বর্বরতা ভেদ করে এগিয়ে যাওয়াই এই গেমের মূল বিষয়। মেডিভল যুগের প্রতিবেশী রাজ্যগুলোকে নিয়ন্ত্রণে আনা গেমারের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে যুদ্ধ করে হোক বা অর্থনৈতিক আগ্রাসনের ভিত্তিতে হোক এগিয়ে যেতে হবে। নিজ রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলোকে বশে আনার জন্য রাজপ্রাসাদ ধ্বংস করে তাদের সব শৌর্য-বীর্য দখল করতে হবে। গেমে তিনটি জাতি দেওয়া আছে। এই জাতি তিনটি হচ্ছে ইউরোপীয়, এশীয় ও আরব। প্রথমেই গেমারকে মানচিত্র থেকে খুঁজে খুঁজে সব সম্পদ সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় সেনাবাহিনী তৈরি করে নিজের সুরক্ষা বাড়ানোর পাশাপাশি শত্রু দমন করতে হবে। গেমটিতে একাধারে রাজনীতি, অর্থনীতি, নগরায়ণ, ধর্মীয় ব্যবস্থাপনা ইত্যাদি দিকে লক্ষ রাখতে হবে। গেমের গ্রাফিকস বেশ ভালো। অডিও এবং আবহ সংগীত বেশ ভালোই বলতে হবে। তবে লেভেলভিত্তিক ভিডিওর ব্যবস্থা না থাকলেও গ্রাফিকস এবং গেম ইউনিটগুলো দিয়ে এই গেমের সীমাবদ্ধতাগুলো দূর করা হয়েছে। ফলে গেমটা খেলতে খারাপ লাগবে না। যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৭, এক্সপিপ্রসেসর: কোর টু ডুয়ো ২.০ গিগাহার্টজ ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটরসিডি-রম ড্রাইভ: ৮ এক্স র‌্যাম: ১ গিগাবাইট ডাইরেক্ট এক্স: ৯.০হার্ডডিস্ক ড্রাইভ: ৪ গিগাবাইট খালি জায়গা