ঘটনাপ্রবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুন, ২০০৯: সৌদি আরবে হজ পালনের সময় মক্কা থেকে নিখোঁজ হন শাহরাম আমিরি।৭ সেপ্টেম্বর, ২০০৯: ইরান সরকারের ঘোষণা, শাহরাম আমিরি নিখোঁজ হয়েছেন।২৯ সেপ্টেম্বর, ২০০৯: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুচেহের মোত্তাকি প্রথমবারের মতো বলেন, আমিরিকে মার্কিন কর্তৃপক্ষ আটক করেছে। অন্যদিকে সৌদি মালিকানাধীন আল-শারক আল আওসাত পত্রিকায় বলা হয়, আমিরি সৌদি আরবে আশ্রয় প্রার্থনা করেছেন।ডিসেম্বর, ২০০৯: ইরানি পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে দাবি করেন, যুক্তরাষ্ট্র আমিরিকে অপহরণ করেছে। পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি ও পার্লামেন্টের স্পিকার আলী লারিজানির অভিযোগ, সৌদি আরব আমিরিকে অপহরণে সহায়তা করেছে।সৌদি আরব অভিযোগ অস্বীকার করলেও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।৩১ মার্চ, ২০১০: মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি জানায়, আমিরি স্বপক্ষ ত্যাগ করে সিআইএর সঙ্গে সহযোগিতা করছেন। তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাস গেড়েছেন বলেও জানায় এবিসি।৭ জুন, ২০১০: ইন্টারনেটে প্রচারিত ভিডিও বার্তায় নিজেকে আমিরি হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তির দাবি, হজ করার সময় সিআইএর এজেন্টরা তাঁকে অপহরণ করেছে। ভিডিওতে কথিত ‘আমিরি’ বলেন, তারা তাঁকে একটি বাড়িতে নিয়ে যায়। আমিরি আরও বলেন, ‘তারা আমার শরীরে চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করে।’ তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয় ভিডিও বার্তায়।কিন্তু একই দিন ইউটিউবে প্রচারিত অন্য একটি ভিডিও বার্তায় পাওয়া যায় সম্পূর্ণ উল্টো বক্তব্য। ওই ভিডিওতে আমিরি পরিচয়দানকারী ব্যক্তি বলেন, পড়াশোনা করার জন্য তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি আরও বলেন, ‘আমি এখানে পুরোপুরি মুক্ত এবং সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমি সম্পূর্ণ নিরাপদে আছি।’২৯ জুন, ২০১০: ইরানের সরকারি টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় শাহরাম আমিরি বলেন, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে মার্কিন হেফাজত থেকে তিনি পালিয়েছেন। আমিরি জানান, বর্তমানে তিনি গোপন জায়গায় অবস্থান করছেন। ভিডিও বার্তাটিতে যেকোনো সময় আটক হওয়ার আশঙ্কা ব্যক্ত করেন আমিরি।১৩ জুন, ২০১০: ওয়াশিংটনে ইরানের কূটনৈতিক মিশনে হাজির হন আমিরি। ইরানে ফিরে যাওয়ার আগ্রহ দেখান তিনি। যুক্তরাষ্ট্রও প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করে যে আমিরি সে দেশে রয়েছে।১৪ জুন, ২০১০: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শাহরাম আমিরি যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। তৃতীয় একটি দেশ হয়ে তিনি ইরানে ফিরবেন।