ঘড়ির কাঁটায় জীবন চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুস্থ থাকলে পরিবারে সুখ-শান্তিও থাকে। মডেল: শামস, জিনিয়া ও টিয়ারা। ছবি: অধুনা
সুস্থ থাকলে পরিবারে সুখ-শান্তিও থাকে। মডেল: শামস, জিনিয়া ও টিয়ারা। ছবি: অধুনা

বাস্তবতার কারণে সবাই সব সময় রুটিনমাফিক জীবন যাপন করতে পারেন না। কেউ কেউ আবার নিজের মতো করেও তৈরি করে নেন রুটিন। পুরো দিন স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য আজ থাকছে তেমনই একটি রুটিন।

সকাল ০৬.৩০
সকালের নাশতা
প্রথম কাজ হলো শরীরে জ্বালানির জোগান দেওয়া। ঘুম থেকে উঠেছেন মানে প্রায় ১০ ঘণ্টা উপবাস ভঙ্গের সময় এখন। তাই শরীরে জ্বালানি না ভরে ছুটবেন না।
স্বাস্থ্যকর প্রাতরাশ বড়দের ও বাচ্চাদের অনেক শক্তি। মগজ তাদের হবে খোলতাই, পুরো দিনের পুষ্টির বড় অংশ ভরা হলো। ব্যালেন্সড প্রাতরাশে থাকবে শর্করা, প্রোটিন ও আঁশ। আটার রুটি, সবজি, ডিম পোচ, ফলের রস, মুড়ি, দুধ, দধি, ফল।

০৭.০০
চলুন, বেরোন বাইরে
আপনার পাড়ার রাস্তায় জোরে হাঁটুন ৩০ মিনিট। উজ্জীবিত হবেন। প্রতি সপ্তাহে আমাদের দরকার ১৫০ মিনিট মাঝারি ব্যায়াম। সকালের এই ব্যায়াম রক্তচাপ কমায়, রক্তের চর্বি (ট্রাইপিসবাইড) কমায়। রাতে হবে সুনিদ্রা।

০৭.৩০
ত্বক সুরক্ষা করুন
ঘর থেকে বেরোনোর আগে ত্বকে মেখে নিন সানস্ক্রিন লোশন বা ক্রিম। সানস্ক্রিন কেবল কড়া রোদ, গ্রীষ্ম ও সবার জন্য নয়। এর প্রয়োজন শীতেও, মেঘলা দিনেও। অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষার জন্য।

০৭.৪৫
ভ্রমণ করবেন হালকা
ব্যাকপ্যাক ভারী হলে ঘাড়, গ্রিবা, কাঁধ ও পিঠের পেশি ব্যথা হয়। প্রশস্ত প্যাড স্টাম্পওয়ালা ব্যাগ যেন হয়। উভয় কাঁধে বহন করুন, যাতে ওজন বিতরণ ঠিক হয়। হুইলব্যাগ, ট্রলিব্যাগ ব্যবহার সবচেয়ে উত্তম।

০৮.০০
অল্প দূরত্ব হলে হেঁটে যান অফিসে বা স্কুলে
কর্মস্থল বা স্কুলে এক মাইল-দুই মাইলের মধ্যে কি বাসা? তাহলে গাড়ি রেখে হাঁটুন। গাড়িতে অবশ্যই সিটবেল্ট ব্যবহার করুন।

১০.৩০
হালকা নাশতা
এই সময় ফল বা হালকা কোনো নাশতা খেতে পারেন।

দুপুর ১২.৩০
দুপুরের খাবার
বাড়ি থেকে আনা দুপুরের খাবার অফিসে বসে খান। ক্যালোরি নিয়ন্ত্রণ হবে। পরিমাণও কম খাওয়া হবে। বাচ্চাদের দিতে পারেন সবজি, রুটি, ডিম বা গ্রিল করা মাংস। দুধ, দই, ফল ও গমের রুটি।

০২.০০
পিঠে ব্যথা ঠেকান
এই সময় বসে যদি কাজ করেন তাহলে একটু হেঁটে আসতে পারেন।

০৩.০০
লেখাপড়া
বেশির ভাগ শিশুর স্কুলের পর তত্ত্বাবধান, তদারকি প্রয়োজন। ঘরে হোক বা স্কুলের পর হোস্টেলে হোক। শিশুদের জন্য পড়ার জায়গা যেন নীরব হয়, বাড়ির কাজের জন্য পায় যেন তারা যথেষ্ট সময়। টেলিভিশন ও ইন্টারনেট ব্যবহার সীমিত হতে হবে। মাঝেমধ্যে বই বন্ধ করে চোখ ও ঘাড়ের অবসর দিতে হবে। ঘাড় গুঁজে কেবল পড়া নয়। খেলাধুলাও করতে হবে।

বিকেল ০৪.০০
শিথিল হওয়ার সময়
এই সময় চাপমুক্ত থাকতে পারেন।

০৫.৩০
আড্ডার সময়
এই সময় পারিবারিক আড্ডা বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন।

রাত ০৭.০০
রাতের খাবার
চেষ্টা করুন এই সময় সবাই মিলে রাতের খাবার খেতে। তাড়াতাড়ি খেলে হজম ভালো হয়।

০৯.০০
ঘুমের প্রস্তুতি
শোবার ঘর হবে অন্ধকার, নীরব ও শীতল। সুনিদ্রার জন্য সময় ও পরিবেশ সৃষ্টি করুন। শোবার ঘরে টিভি, ল্যাপটপ থাকা উচিত নয়।

০৯.০০
মেনে চলুন ঘুমের সূচি
স্কুলে যে বাচ্চারা এখনো যায় না তাদের ১১-১৩ ঘণ্টা ঘুম চাই দিবানিদ্রাসহ। স্কুলগামী বাচ্চাদের জন্য ১০-১১ ঘণ্টা। দিবানিদ্রা তখন বাদ গেলেও। বাচ্চাদের ঘুমের সময় ঠিক মেনে চলা চাই। ছুটির দিনেও যেন এর ব্যতিক্রম না হয়।
লেখক: পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল।