
শীতের ঠান্ডা ঠেকাতে লেপ, কম্বল, কুইল্ট তো আছেই। চাইলে ঘরটাকেও গরম করে রাখতে পারেন। এ জন্য আছে রুম হিটার। ঘরের আয়তন বুঝে রুম হিটার ব্যবহার করা উচিত। হিটার নির্দিষ্ট সময় চললেই ঘর উষ্ণ হয়ে ওঠে। এরপর বন্ধ করে রাখলেই চলে।
ঢাকার নিউ মার্কেটের মিয়াকো শাখার বিক্রেতা মো. সজীব বলেন, অনেক রুম হিটারে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হয়। কখনো নষ্ট হলে দোকান থেকেই মেরামত করা যায়।রুম হিটারের খোঁজ
মিয়াকো
পিটিসি ৯০৪এ–র দাম এক হাজার ৪৫০ টাকা, পিটিসি ওয়াইএএস ১২১০-এর দাম দুই হাজার টাকা, পিটিসি ১০এম (লাল) মডেলের দাম দুই হাজার টাকা, পিটিসি ওয়াইএইচ ০৮-এর দাম দুই হাজার ৫০০ টাকা, পিটিসি ৫৭৯-এর দাম দুই হাজার ৫০০ টাকা, পিটিসি ০৫৭৮-এর দাম পড়বে তিন হাজার ২০০ টাকা এবং পিটিসি ৩১১-এর দাম পাঁচ হাজার ৬২৫ টাকা।
নোভা
এফএইচ ১৫এ-এর দাম এক হাজার ৫০ টাকা, পিটিসি ৯০৫এ-র দাম দুই হাজার টাকা, এনপি ২০০এম-র দাম পড়বে দুই হাজার ৩০০ টাকা এবং এএনএইচ ১২০৪এফ-এর দাম দুই হাজার ৫০০ টাকা।
ওশান
ওএইচএফএইচ ৮০১বি মডেলের দাম পড়বে এক হাজার ৮০০ টাকা এবং ওএফএইচ ০৪জি-এর দাম এক হাজার ৮৫০।
সনি
সিএইচ২০০০-এর দাম সাড়ে চার
হাজার টাকা।
কমেট
পিটিসি ০৫৭৫বি-এর দাম তিন হাজার টাকা।
নিউ সনিক
পিটিসি ৩০৬এ-এর দাম পড়বে দুই হাজার ২০০ টাকা।
এসব ফ্যান হিটার ছাড়াও আরও কিছু স্বয়ংক্রিয় রুম হিটার বাজারে পাওয়া যায়।
রোওয়া
১৮০০ ওয়াটের অটোহিটারের দাম পাঁচ হাজার ৫০০ থেকে ছয় হাজার টাকা, ২০০০ ওয়াটের দাম ছয় হাজার ৫০০ টাকা এবং ২২০০ ওয়াটের দাম পড়বে সাত হাজার ৫০০ টাকা।
ডিলোংহি
এইচ-ডব্লিউ-বি ৫০৩০-এর দাম চার হাজার ৮৯০ টাকা, ডিসিএইচ ৪৫৯০ইআর-এর দাম পাঁচ হাজার ৫০০ টাকা, ডিসিএইচ ৫০৯১ইআর-এর দাম পড়বে ছয় হাজার ৪৯০ টাকা, ভি৫৫০৯২০ (কালো)-এর দাম নয় হাজার ৯০০ টাকা এবং টিসিএইচ ৭০৯১ইআর-এর দাম আট হাজার ৯০০ টাকা।