ঘর পাচ্ছে ৩০ ভূমিহীন পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরে একটি গুচ্ছগ্রাম প্রকল্পের ঘর নির্মাণকাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫১ লাখ টাকা। এই গুচ্ছগ্রামে ভূমিহীন ৩০ পরিবারের মাথা গেঁাজার ঠাঁই হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শাপলাপুর ইউনিয়নের মুকবেকি এলাকায় এক একর ২২ শতক জমির ওপর ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম প্রকল্পের অধীনে এসব ঘর নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষ হয়েছে ১৮ ডিসেম্বর। এর মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষে শাপলাপুর এলাকায় গুচ্ছগ্রাম প্রকল্পে ঘর বরাদ্দ দেওয়ার বিষয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। এতে ওই এলাকার প্রায় ১০০ জন লোক ঘর পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, আবেদনগুলো যাচাই-বাছাই করে গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ৩০টি ভূমিহীন ও দরিদ্র পরিবারকে পুনর্বাসন করা হবে।