ঘর পেল ভূমিহীন দেড় শ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ঘটিভাঙা আশ্রয়ণ প্রকল্পে ঘর পেলেন ভূমিহীন দেড় শ পরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ তাঁদের হাতে ঘরের চাবি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের, পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক এম. আজিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক রবিউল আলম প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে উপজেলার কুতুবজোম ঘটিভাঙা আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ গত মে মাসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষে কুতুবজোম ঘটিভাঙা আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ দেওয়ার বিষয়ে এলাকায় মাইকিং করে প্রচার করার পর ওই এলাকার ৩০২ জন লোক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেন। এসব আবেদন তদন্ত করে দেড় শ পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়।