ঘরে পরার স্যান্ডেল
স্যান্ডেল। ঘরে-বাইরে সব সময়ের সাথি। তবে যে ধরনের স্যান্ডেল পরে আমরা বাইরে যাই, ঘরে সাধারণত তা পরি না। ঘরে পরার জন্য প্রয়োজন পড়ে একটু আরামদায়ক স্যান্ডেল। যে কারণে অনেকের পছন্দ স্পঞ্জের স্যান্ডেল। তবে এই ঘরে পরার স্যান্ডেলটিও হতে পারে আপনার মনের মতো। ঘরের মধ্যে খালি পায়ে হাঁটাহাঁটি করলে পা নোংরা হয়ে পড়ে। যে কারণে কাপড় বা বিছানাও ময়লা হয়। আর এটা স্বাস্থ্যকরও নয়।বাজারে বর্তমানে নানা রঙের নানা ঢঙের ঘরে পরার উপযোগী স্যান্ডেল পাওয়া যাচ্ছে। নিউমার্কেটের দোকানি ফজলে রাব্বি বলেন, বাসার মধ্যে ব্যবহারের জন্য স্যান্ডেলটা নরম কি না, এটা সবাই দেখে। হালকা-পাতলা স্যান্ডেল বেশি চলে। তবে তরুণ ছেলেমেয়েরা একটু ডিজাইন করা স্যান্ডেল বেশি পছন্দ করেন।ঘরে জীবাণু থাকলে তা পায়ে লেগে নানা ধরনের চর্মরোগ হতে পারে। স্নানঘর বা টয়লেটে যেতেও স্যান্ডেলের প্রয়োজন হয়।কোথায় কেমন স্যান্ডেলরাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এখন বাসায় পরার নানা ধরনের স্যান্ডেল পাওয়া যাচ্ছে। বাটার শোরুমে কয়েক ডিজাইনের স্পঞ্জ স্যান্ডেল রয়েছে। ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা আলাদা ডিজাইন। কোনোটি চিকন ফিতা, আবার কোনোটি মোটা ফিতার। রঙের ক্ষেত্রেও বৈচিত্র্য চোখে পড়ে। গ্যালারি অ্যাপেক্সেও এই ধরনের স্যান্ডেলের একটি বড় কালেকশন রয়েছে। সাধারণ দুই ফিতার স্পঞ্জ ছাড়াও ঘরে পরার জন্য আছে রাবারের স্যান্ডেল। কালো, ধূসর বা ছাইরঙা এসব স্যান্ডেল বৃষ্টির দিনে হাঁটার সময়ও পরতে পারেন। রাস্তার ধারে ফুটপাতে বা সাধারণ দোকানেও আছে বিভিন্ন ধরনের স্যান্ডেল। হালকা চটি স্যান্ডেলগুলোও বাসায় পরা যায়।যেমন দামনকশা বা আরামদায়ক কি না, এর ওপর স্যান্ডেলের দাম নির্ভর করে। তাই কেনার সময় এদিক লক্ষ রাখা উচিত। শোরুমে গেলে ৬০ টাকা থেকে ২৮০ টাকার মধ্যে কিনতে পারবেন আপনার পছন্দের স্যান্ডেল। চটি স্যান্ডেল পাবেন ১৫০ থেকে ২০০ টাকায়। এ ছাড়া সাধারণ মানের স্যান্ডেল কিনতে পারবেন ৩০ থেকে ৫০ টাকায়।যেখানে পাবেনবাটা ও গ্যালারি অ্যাপেক্সের বিভিন্ন শাখায়। রাজধানীর নিউমার্কেট, গুলিস্তান, পল্টন, মতিঝিল, মিরপুর ও পুরান ঢাকার মার্কেটগুলোয়।