ঘরে বসে চিনি তৈরির রেসিপি
হঠাৎ করেই বাজারের সব চিনি নিখোঁজ হয়ে গেছে। এখন যদিও কিছুটা স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু রমজান মাসে এ রকম ঘটনা আবার হয়ে থাকলে আপনার চিনির সংকটে কীভাবে ঘরে বসেই বিকল্প পদ্ধতিতে চিনি তৈরি করতে পারবেন, সেই রেসিপি দিচ্ছেন শাত শামীম টকিং কনভার্টেড সুগারউপকরণ: মিষ্টভাষী নারীর আধা ঘণ্টার কথা, অনুমোদিত পলিথিন, একটি কড়াই ও আধা লিটার পানি।প্রণালি: প্রথমে একজন মিষ্টভাষী নারীকে আধা ঘণ্টা ধরে অবাধে মিষ্টি মিষ্টি রোমান্টিক কথা বলতে দিন। সেই কথা একটা পলিথিনে জমা করুন। মিষ্টি কথাভর্তি পলিথিন ১০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর চার মিনিট ওভেনে রাখুন। এবার সতর্কভাবে পলিথিনের মুখ খুলে সেখানে আধা লিটার পানি মিশিয়ে ভালো করে ঝাঁকাতে থাকুন। মিশ্রণটি এবার একটা কড়াইয়ে রেখে চুলা জ্বালিয়ে ঢেকে দিন। ১৫ মিনিট পরে পানি উড়ে গিয়ে ঝরঝরে চিনি পেয়ে যাবেন।পরিবেশন: এই চিনি উঠতি তরুণ আর পড়ন্ত ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সেবনযোগ্য।ডিজিটাল সুগারউপকরণ: ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার, লেজার কালার প্রিন্টার, এক মণ পানি, বাসায় গ্যাসের চাপ কম থাকলে সিলিন্ডার গ্যাস। প্রণালি: ইন্টারনেট সংযোগসহ কম্পিউটারের সামনে বসে চোখ বুজে ভাবুন। গোটা দুনিয়ার সব তারকার মধ্যে কার কার চেহারা আপনার মিষ্টি লাগে? ২০ জনের একটা তালিকা করে পর্যায়ক্রমে গুগল ইমেজে সার্চ দিন এবং প্রত্যেকের একটা করে ছবি নিয়ে কালার প্রিন্ট নিন। বড় পাত্রে এক মণ পানি দিয়ে একে একে সব কটি ছবি ছেড়ে দিন। ১৪ ঘণ্টা ভিজিয়ে রাখার পর চুলায় চার ঘণ্টা রাখুন। তারপর এই পদ্ধতিতে আপনি একবারে ৩০ কেজি চিনি পাবেন! (বিপরীত লিঙ্গের ছবি নির্বাচনে উত্তম ফল হবে)পরিবেশন ও ব্যবহার: আবাল-বৃদ্ধ-বনিতা সবার জন্য সমান কার্যকর! যাবতীয় মিষ্টান্ন তৈরিতে অধিক উপযোগী।