ঘরেই বানাই ল্যাম্পশেড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের শোভা বাড়াতে ল্যাম্পশেডের জুড়ি নেই। বিশেষ করে রাতের বেলায়। নানা আকার আর রঙের বাতির ঢাকনা বা ল্যাম্পশেড দেখা যায় বাজারে। তবে চাইলে নিজ হাতেও নিজের মতো করে ল্যাম্পশেড বানানো যায়। হাতের কাছে পাওয়া অনেক ফেলনা জিনিস দিয়েও বানাতে পারেন। একটা প্লাস্টিকের খালি বোতল আর কিছুটা মোটা সুতা হলেই চলবে। কীভাবে বানাবেন ধাপে ধাপে তা দেখানো হলো আজ।
১
বোতলের মাথাটা এভাবে কাটার দিয়ে কেটে নিন।
২
নাইলনের মোটা সুতা দিয়ে বোতলের কাটা মাথা থেকে পঁ্যাচানো শুরু করুন। শুরুতে সুতার মাথায় গ্লু গানের আঠা দিয়ে আটকে নিতে হবে।
৩
বোতলের প্রায় অর্ধেক অংশ এভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিন।
৪
সুতার শেষ অংশ কাঁচি দিয়ে এভাবে কাটুন।
৫
কাটার পর আবার গ্লু গানের আঠা দিয়ে সুতার শেষ মাথা আটকে নিতে হবে।
৬
পুরো সুতার গায়ে আঠা লাগিয়ে নিন, যাতে সেটা ঠিকঠাক আটকে থাকে।
৭
আঠা শুকিয়ে গেলে বোতলের বাড়তি অংশ কেটে ফেলুন। তৈরি হয়ে গেল ল্যাম্পশেড।
৮
এবার শেডের খোলা দিক দিয়ে এলইডি বাতি ঢুকিয়ে বিদ্যুৎ–সংযোগ দিয়ে আলো জ্বালিয়ে নিন।

যা যা লাগবে
■ গ্লু গান
■ আঠা (আইকা বা ফেভিকল সিনথেটিক
অ্যাডহেসিভ)
■ কাঁচি
■ কাটার
■ নাইলনের মোটা সুতা
■ প্লাস্টিকের খালি বোতল
■ এলইডি বাতি