ঘরেই রাঙান চুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝলমলে সুন্দর চুল কে না চায়, চুল সুন্দর করতে নানা আয়োজন। আজকাল অনেকেই নানা রঙে রাঙিয়ে নেন চুল। সৌন্দর্যচর্চাকেন্দ্র তো বটেই, বাড়িতেও রাঙানো যায় চুল।
ঘরে বসে যাঁরা চুল রং করতে চান, প্রথমেই তাঁদের রং নির্বাচনের কথা মাথায় রাখতে হবে। অনেক সময় ত্বকের রঙের ওপর ভিত্তি করেও রং বাছাই করা হয়। যেমন যাঁদের ত্বকের রং চাপা, তাঁরা চুলে গাঢ় রং ব্যবহার করতে পারেন। তবে বাঙালিদের জন্য বারগেনডি রং ভালো মানায় হাইলাইটসের করার ক্ষেত্রে।
ঘরে চুল রং করার বেলায় কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। এ ব্যাপারে জানিয়েছেন রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন।

.
.

১
ঘরে বসে রং করার আগে প্রথমেই কী রং করা হবে, সেটা ঠিক করে নিন।
২
রং দেওয়ার সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে আর ঘাড়ে একটি তোয়ালে রেখে দিতে হবে।
৩
যে রং ব্যবহার করা হবে তার সঙ্গে অবশ্যই ডেভেলপার মিশিয়ে নিন। রঙের সঙ্গে এটা থাকে।

মডেল: অন্তরা, কৃতজ্ঞতা: হেয়ারোবিক্স ব্রাইডাল, ছবি: নকশা
মডেল: অন্তরা, কৃতজ্ঞতা: হেয়ারোবিক্স ব্রাইডাল, ছবি: নকশা

৪
রং মেশানোর পর ব্রাশে একটু একটু রং নিয়ে চুল ভাগ করে রংটা লাগাতে হবে।

.
.

৫
রং লাগানোর পর শাওয়ার ক্যাপ অথবা তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে রাখতে হবে।
৬
রঙের সঙ্গে যে নির্দেশনা দেওয়া থাকে, সেটার নিয়ম অনুযায়ী রং লাগাতে হবে। এরপর ধোয়ার সময় কন্ডিশনার ব্যবহার করতে হবে। শ্যাম্পু লাগবে না।

.
.

৭
ভালো ব্র্যান্ড বেছে নিতে হবে।
৮
কোনো রকম অ্যালার্জি থাকলে আগেই সাবধান হবেন।

.
.

৯
যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই পারলারের দক্ষ কর্মীদের দিয়ে রং করানো ভালো।