ঘরের দোরে খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব সময় বাইরে গিয়ে খেতে ইচ্ছে করে না। কিংবা বাড়িতে হুট করে চলে এলেন বন্ধু বা আত্মীয়। আবার সবাইকে চমকে দিতে হঠাত্ কোনো রেস্তোরাঁ থেকে খাবার এসে গেল। এসব এখন আর কোনো কল্পনাতীত বিষয় নয়। আজকাল ঢাকা শহরে বিভিন্ন রেস্তোরাঁ চালু করেছে বাড়িতে খাবার পৌঁঁছে দেওয়ার সেবা। এখন চাইলে ঘরে বসেই খেতে পারবেন বাইরের খাবার। রেস্তোরাঁভেদে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খাবার অর্ডার করার সুবিধা রয়েছে।ফাস্টফুডের হোম ডেলিভারির জন্য এলাকাভেদে বিভিন্ন সার্ভিস চার্জ নেওয়া হয়। একেক এলাকার জন্য দামের ওপর নির্ভর করে সার্ভিস চার্জ পরিবর্তিত হয়। সার্ভিস চার্জ কম বলেই দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে হোম ডেলিভারির সেবা। ন্যানদোসের শিফট ম্যানেজার নেয়ামুল হাসান বলেন, ‘কম সময়ের মধ্যে বাড়ি বা অফিস থেকে বের না হয়েই খাবার সংগ্রহ করা যায় বলেই গ্রাহকেরা এখন বাড়িতে বসেই ফাস্টফুড অর্ডার করেন। সময়ও বাঁচে, আবার তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে খেতে পারেন।’হোম ডেলিভারি দেয় এমন কয়েকটি রেস্তোরাঁর নাম ও যোগাযোগের নম্বরপিত্জাহাটহোম ডেলিভারির সুবিধা যেসব এলাকায় দেওয়া হয়: মিরপুর, বারিধারা, বসুন্ধরা, বনানীসার্ভিস চার্জ: ৩০ মিনিটের মধ্যেই চার্জ ছাড়া হোম ডেলিভারি দেওয়া হয়।যোগাযোগ: মিরপুর (০৯৬১৩-৯৯৯৯৯৯), বসুন্ধরা (০৯৬১৩-৯৯৯৮৮৮), বনানী (০৯৬১৩-৯৯৯৭৭৭)ন্যানদোসহোম ডেলিভারির সুবিধা যেসব এলাকায় দেওয়া হয়: ধানমন্ডি, লালমাটিয়া, গুলশান, বনানীসময়: সর্বোচ্চ ৪৫ মিনিটসার্ভিস চার্জ ফি: অর্ডার এক হাজার টাকার মধ্যে হলে সার্ভিস চার্জ ৫০ টাকা। এর অধিক হলে কোনো ফি চার্জ করা হয় না।যোগাযোগ: ধানমন্ডি (০১৮৪১১১৩৩২২), গুলশান-১ (০১৮৪১৯৯৬৬৪৪), গুলশান-২ (০১৮৩৩৩৬২১৭৫), বনানী (০১৮৩৩৩৬২১৭৫)স্প্যাগেটি জাজহোম ডেলিভারির সুবিধা যেসব এলাকায় দেওয়া হয়: গুলশান, বনানী, বারিধারাসার্ভিস চার্জ: নেইসময়: যত দ্রুত সম্ভবযোগাযোগ: ০১৭৫৬৪৮৮৪৪১শর্মা হাউসহোম ডেলিভারির সুবিধা যেসব এলাকায় দেওয়া হয়: এলিফ্যান্ট রোড, বনানী, পল্টন, উত্তরা, বসুন্ধরাসার্ভিস চার্জ: বিভিন্ন শাখা অনুযায়ী সার্ভিস চার্জ বিভিন্ন হয়ে থাকে। যোগাযোগ: এলিফ্যান্ট রোড (০১৮১৯১২৬৩৯৭), বনানী (০১৮১৬৫৬২৪২৯), ধানমন্ডি (০১৭৩১৮৪০১৪০)