প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুল ডিজাইন বিল্ড বাড়ির অন্দরমহল সাজিয়ে দেওয়ার একটি প্রতিষ্ঠান। বাড়ির ‘ছোট কর্তাদের’ শোয়ার ঘর অদ্ভুত সাজে সাজিয়ে দেয় তারা। ছয় বছরের একটি ছেলের শোয়ার ঘর সাজিয়ে দেওয়ার দায়িত্ব পড়েছিল তাদের ঘাড়ে। কুল ডিজাইন বিল্ডের প্রতিষ্ঠাতা স্টিভ কুল ছেলেটিকে প্রশ্ন করেছিলেন, ‘খোকা, কী চাও তুমি? আমরা তোমার ঘরটা সাজিয়ে দিতে পারি একটা রেসিং কার, মহাকাশযান কিংবা প্রাসাদের মতো করে!’ ছেলেটি পাল্টা প্রশ্ন করে বসল, ‘এটা কি একটা জলদস্যু জাহাজ হতে পারে?’ অবশেষে খেটেখুটে তা-ই তৈরি করে দিলেন স্টিভ। দেখুন তার নমুনা! বিউটিফুল লাইফ।