ঘরের ভেতরে বায়ুদূষণ
ঘরের বাইরেই কেবল বায়ুদূষণ হয়-এমন ধারণা অনেকেরই রয়েছে। কিন্তু বায়ুদূষণ আপনার আবাস কিংবা কর্মস্থলেও ঘটে। ঘরের ভেতর বায়ুদূষণের উৎস ও প্রতিরোধের উপায়:
বাইরের পরিবেশে যে পরিমাণ দূষণ হয়, তার ২৫% ঘরের ভেতরেই সম্ভব
আর ঘরের ভেতরের বাতাস বাইরের তুলনায় ২ থেকে ৫ গুণ বেশি দূষিত
১ আউন্স (২৮ গ্রাম) ধুলার মধ্যে চার হাজার পোকামাকড় থাকতে পারে

অন্দরে বায়ুদূষণের যত ঝুঁকি:
চোখ, নাক, গলা ও ত্বকে জ্বালা করা,মাথাব্যথা, ক্লান্তি ও শ্রান্তি, শ্বাসকষ্ট, মনোযোগ নষ্ট, অতিসংবেদনশীলতা ও অ্যালার্জি, অস্থিকোটরে রক্ত জমাট বাঁধা, সর্দি-কাশি, মাথা ঘোরা, বমিভাব
ঘরে দূষণের উৎস কী কী
চুলা থেকে কার্বন মনোক্সাইড নির্গমন
পোষা প্রাণীর লোম ও চামড়া
আসবাব থেকে নির্গত উদ্বায়ী জৈব যৌগ
সিগারেটের ধোঁয়া
বাথরুমের ঝরনার ক্লোরিন, কমোড, বাথটাব বা বেসিনের আড়ালে লুকানো ময়লা
শোয়ার ঘরে কার্বন ডাই-অক্সাইড ও ধুলাবালি
রান্নাঘরে পোকা দমনের রাসায়নিক পদার্থ
নন-স্টিক বাসনে ব্যবহৃত রাসায়নিক উপাদান
গ্যাসের চুলা থেকে নির্গত কার্বন মনোক্সাইড
ময়লা পরিষ্কারক ক্লিনারের উদ্বায়ী জৈব যৌগ
কাজের ঘরের প্রিন্টার থেকে নির্গত উদ্বায়ী জৈব যৌগ
দূষণ প্রতিরোধের উপায়:
গ্যাস ও পানির পাইপের ছিদ্র বন্ধ করুন
বাথরুমে বায়ু চলাচল (ভেন্টিলেশন) নিশ্চিত করুন
বাসায় স্বাস্থ্যকর আর্দ্রতা বজায় রাখুন
কৃত্রিম সুগন্ধিযুক্ত রাসায়নিক ব্যবহার করবেন না
ঘরে কাউকে ধূমপানের সুযোগ দেবেন না
বিছানাপত্র নিয়মিত ধুয়ে দিন
ফরমালডিহাইড নির্গমনকারী পদার্থ এড়িয়ে চলুন
বাইরের দরজার সামনে পাপোশ রাখুন
পোষা প্রাণীর ব্যাপারে খুব সাবধান থাকুন
কার্পেট বা গালিচার ব্যবহার কমান
সূত্র: ওয়েব এমডি, ন্যাশনাল জিওগ্রাফিক